শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সুমন সিক্স মার্ডার মামলায় গ্রেফতারের পর কারাগারে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নবাগত আইনজীবীগণের সংবর্ধনা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা জব্দ দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত
বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ শাহাদৎ হোসেন-এঁর ইন্তেকাল

বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ শাহাদৎ হোসেন-এঁর ইন্তেকাল

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের খাতাপাড়া গ্রামে নিজ বাড়িতে খাতাপাড়া মাজার কেন্দ্রীয় জামে মসজিদ, মাজার, মাদ্রাসার সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ শাহাদৎ হোসেন (৭০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩পুত্র, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে শুক্রবার (২৭ আগস্ট) বাদ জুম্মা লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের খাতাপাড়া মাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই অ্যাড. রফিকুল ইসলাম রফিক, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সিরাজুল হক, মরহুমের প্রথম পুত্র অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক প্রমুখ। মরহুমের নামাজে জানাযা পড়ান খাতাপাড়া মাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম মাওঃ হাবিবুর রহমান। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

উল্লেখ্য যে, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ আদিতমারী উপজেলা শাখার সহসভাপতি ও লালমনিরহাট কারিগরি বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক মরহুম বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ শাহাদৎ হোসেন-এঁর প্রথম পুত্র।

 

সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, নির্বাহী সম্পাদক মোঃ হেলাল হোসেন কবির বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ শাহাদৎ হোসেন-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 

এক শোকবার্তায় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, নির্বাহী সম্পাদক মোঃ হেলাল হোসেন কবির মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone