শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী লীগের পকেট কমিটি করার পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী লীগের পকেট কমিটি করার পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: শুক্রবার (২০ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে লালমনিরহাট সদর উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের আয়োজনে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের কিছু নেতার অসাংবিধানিক কার্যকলাপ ও সদর উপজেলা আওয়ামী লীগের পকেট কমিটি করার পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে গোকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম মজনু। এ সময় মোগলহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হাবিব, খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, লালমনিরহাট পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, সহসভাপতি সাইফুল ইসলাম হীরা, লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর, লালমনিরহাট সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম দুলুসহ লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম মজনু বলেন, শোকের মাসে ইউনিয়ন আওয়ামী লীগের পকেট কমিটি করার পায়তারা করছেন জেলার নেতৃবৃন্দ। তা আমরা মেনে নিতে পারবনা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone