শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩
“আবারও লকডাউন দিলে ২কোটি পরিবারের ১০হাজার টাকা অনুদান নিশ্চিত করতে হবে” -জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি

“আবারও লকডাউন দিলে ২কোটি পরিবারের ১০হাজার টাকা অনুদান নিশ্চিত করতে হবে” -জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি

আলোর মনি রিপোর্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপ-নেতা জিএম কাদের এমপি বলেছেন, দেশে করোনা ভ্যাকসিন নিয়ে বর্তমানে বিশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। এদিকে সরকার দেশের ব্যাপক উন্নয়ন করছে, কিন্তু সেই উন্নয়ন যাদের জন্য সেই জনগন যদি বেঁচে না থাকে তা হলে সব অনর্থক হবে। তাই সবার আগে দেশের সকল নাগরিকের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।

এ সময় তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আবারও লকডাউন দেওয়া উচিৎ হবে না। তবুও সরকার যদি লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে দেশের ২কোটি দরিদ্র পরিবারকে ১০হাজার করে টাকা অনুদান দিতে হবে।

তিনি বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে লালমনিরহাট সদর উপজেলার লোহাকুচি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে প্রায় ২কোটি দরিদ্র ও কর্মহারা পরিবারের জন্য ২০হাজার কোটি টাকা অনুদানের ব্যবস্থা করে লকডাউন দেওয়া হলে হয়তো তখন কিছুটা কাজে আসবে। এদিকে এর আগে স্থানীয় লোহাকুচি বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জিএম কাদের এমপি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সহিদার রহমান। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের স্থানীয়দের উদ্দ্যেশে বলেন, আপনারা যে দল করেন না কেন উন্নয়নের ক্ষেত্রে সকলকেই এক থাকতে হবে। এ সময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান আলী, সহকারী প্রকৌশলী আবু সাঈদ আকন্দ, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, প্রধান শিক্ষক রুহুল আমিন দুদু, লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডঃ নজরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে একই দিনে লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড হিসেবে তিনি কুর্শামারী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, মোস্তফীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্ধমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন, খোড়াগাছ দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন, কালমাটি দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন ও কালমাটি উচ্চ বিদ্যালয়ের উর্ধমূখী ভবনের
সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone