শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
বিজিবির খাদ্য সামগ্রী পেলো বহুল আলোচিত দহগ্রামের ১২০ পরিবার

বিজিবির খাদ্য সামগ্রী পেলো বহুল আলোচিত দহগ্রামের ১২০ পরিবার

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মুল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন লোকালয় দহগ্রাম-আঙ্গরপোতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১২০টি গরীব ও অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

এসব খাদ্য সামগ্রীর প্যাকেটে ৫কেজি চাল, ২কেজি আলু, ১কেজি চিনি, ১লিটার সয়াবিনে তেল, ১কেজি লবণ ও ১টি করে সাবান দেওয়া হয়।

 

রবিবার (১৫ আগস্ট) সকালে দহগ্রাম ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল ইসাহাক আলী। এ সময় দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনসহ স্থানীয় বিজিবি কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এদিকে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

অপরদিকে লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা পরিষদ কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন, জেলা পুলিশ বাহিনী, থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ব্যানারে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone