শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জমে উঠেছে পবিত্র ঈদ উল ফিতরের বাজার মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎বিএসটিআই’র মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার ‘‘নারী অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা ও নিরাপত্তা কতদূর এগুলো?’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সুপারির চাষ বাণিজ্যিকভাবে বাড়ছে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা; বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-২ মেয়াদ উত্তীর্ণ তিস্তা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রচন্ড রোদ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

প্রচন্ড রোদ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

আলোর মনি রিপোর্ট: তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। প্রচণ্ড উত্তাপে লালমনিরহাটের খেটে খাওয়া মানুষদেরও পোহাতে হচ্ছে ভোগান্তি। রিকশাচালক, ভ্যানচালক থেকে শুরু করে দিন মজুররা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। খোলা আকাশের নিচে অসহ্য রোদের তাপে তারা ঠিক মতো কাজ করতে পারছেন না। গরমে অতিষ্ঠ হয়ে স্যালাইন এবং চিনি, লবন ও লেবুর শরবত ইত্যাদি খেয়ে তৃষ্ণা মিটাতে দেখা গেছে অনেককে। প্রতিকূল আবহাওয়ায় সতর্কতার সঙ্গে নিয়ম মেনে খাওয়া দাওয়া করতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গরমে রোগ বালাই থেকে বাঁচতে রাস্তার পাশে খোলা খাবার এবং অতিরিক্ত ঠাণ্ডা পানি খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা।

 

টানা ৩দিন ধরে তাপপ্রবাহ চলছে লালমনিরহাটসহ দেশের সর্বত্র।

 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রতিটি বাড়ির মানুষজন ঘর হতে বেড়িয়ে গাছতলায় জটলা বেধে বসেছে আছে। একটু স্বস্তির জন্য। সেই সাথে নেই বাতাসও। গাছের পাতাও নড়ছে না।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone