শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের অংশগ্রহণে ব্যতিক্রমী বৈশাখ উদযাপন অনুষ্ঠিত হবে ভারতীয় নাগরিক প্রবীরের লাশ দীর্ঘ ৫বছর ধরে কঙ্কাল হয়ে পড়ে রয়েছে হিমঘরে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩জন আসামীসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ আমেরিকার সাথে সম্পাদিত অসম গোলামীর চুক্তি বাতিলের দাবিতে- বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত সজনে ডাটার বাম্পার ফলন হঠাৎ অসুস্থ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হোমিওপ্যাথিক চিকিৎসার জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
ভিমরুলের কামড়ে কলেজের প্রভাষকের মৃত্যু

ভিমরুলের কামড়ে কলেজের প্রভাষকের মৃত্যু

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ভিমরুলের কামড়ে সুবাস চন্দ্র রায় (৪০) নামে এক কলেজের প্রভাষকের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (৩ আগস্ট) বিকাল ৩টার দিকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

মৃত্যু সুবাস চন্দ্র রায় কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সতীর পাড় গ্রামের মৃত প্রসন্ন রায়ের পুত্র। তিনি স্থানীয় চাপারহাট শামছুদ্দিন-কমরউদ্দিন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক।

 

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে নিজ বাড়ির পাশের সুপারী বাগানে গরুর খাবারের জন্য ঘাস কাটছিলেন সুবাস চন্দ্র রায়। এ সময় ঘাসের নিচে থাকা ভিমরুলের ঘরে হাত পড়লে হাজারও ভিমরুল তাকে কামড় দেয়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, অনেক বেশি সংখ্যা ভিমরুলের কামড়ে তার শরীরে বিষক্রিয়া শুরু হয়। হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ায় তাকে চেষ্টা করেও বাঁচানো সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone