শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা চিকিৎসা সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ

বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা চিকিৎসা সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ

আলোর মনি রিপোর্ট: বুধবার (২৮ জুলাই) দুপুর ১টায় সিভিল সার্জন অফিস লালমনিরহাটে এফবিসিসিআই কর্তৃক বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা চিকিৎসা সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

কোভিড-১৯ রোগীর জরুরী সেবা প্রদানের লক্ষে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা চিকিৎসা সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়-এঁর নিকট হস্তান্তর করেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সিরাজুল হক, পরিচালক মোকছেদুর রহমান, সাইফুল ইসলাম, রেজাউল করিম স্বপন, আব্দুল খালেক বাবু। এ সময় সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, এফবিসিসিআই ও লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় সিভিল সার্জন-এঁর নিকট কোভিড-১৯ রোগীর জরুরী সেবা প্রদানের লক্ষে ৮টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।

এদিকে লালমনিরহাট পৌরসভার সহযোগিতায় সিভিল সার্জন-এঁর নিকট কোভিড-১৯ রোগীর জরুরী সেবা প্রদানের লক্ষে ২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।

 

কোভিড-১৯ রোগীর জরুরী সেবা প্রদানের লক্ষে অক্সিজেন সিলিন্ডার সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়-এঁর নিকট হস্তান্তর করেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেলা রানা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone