শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আম গাছে ঝুলছে চাষিদের স্বপ্ন ‎আগামী ৩ জুন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব ইসলাম ফার্নিচারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ফুয়েল কার্ডের তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে মার খেলেন মোটর সাইকেলবাহী যুবক মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল

বলবো

সাকি:

ভালোবাসাহীন একটা অসম্পূর্ণতা বুকের মধ্যে নিয়ে ঘুরে বেড়াই, অনিয়মিত যোগাযোগ,

সবুজ দেখি, অথচ আমার সাথে নেই।

অনেক দুরের দোতালা বাড়ীর বারান্দায় প্রেমিকা,

দেখি কিন্তু সাড়া নেই,

হাতটাও যদি একটু নাড়তো,

কৃতার্থ হতাম।

এমনি একটা ভারী

৪৫বছরের প্রেম নিয়ে,

আমার যে কিসের গর্ব বুঝিনা।

মনে হয় আমি পাগল একটা।

আর তুমি?

 

এমন অদ্ভূত কবিতা পৃথিবীর কোথাও রচনা হয়নি।

সবাই পড়বে হাসবে হাত নাড়বে,

পাগল বদ্ধ পাগল হতে আর বেশী দেরী নেই।

আমাকে মুখ বেঁধে দাও

না হলে চীৎকার করে বলবো…

ভা লো বা সি- ভালোবাসি।

 

২৭/৬/২১

টিনটন ফলস্,

নিউজার্সি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone