শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ মোটর সাইকেল জব্দ দিন দিন কৃষি পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির কদর বাড়ছে আদিতমারী উপজেলা সমবায় অফিসার রিয়াজুল হক-এঁর ইন্তেকাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান
লালমনিরহাট পৌরসভায় কঠোর বিধি-নিষেধ, ৭টি সড়ক বন্ধ

লালমনিরহাট পৌরসভায় কঠোর বিধি-নিষেধ, ৭টি সড়ক বন্ধ

হেলাল হোসেন কবির: লালমনিরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে কঠোর বিধি-নিষেধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ৬টা হতে ২ জুলাই রাত ১২টা পর্যন্ত এই কঠোর বিধি-নিষেধ চলবে।

 

শহরের প্রবেশ করতে ৭টি সড়ক বন্ধ করে দেওয়া হবে বলে একটি সূত্রে জানা যায়, তা হলো- চাঁদনী বাজার মোড়, বিডিআর ক্যান্টিন মোড়, সাকোয়ার মোড়, পুঁটিমারীর দোলা, নয়ারহাট বানিয়ার দীঘি মোড়, কার্জিটারী মোড়, ঠাকুরের মাল্লি ব্রীজ। এই স্থানগুলো লকডাউন যতদিন চলবে ততদিন বন্ধ থাকবে।

 

গত ২৪ জুন এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। পৌর এলাকায় করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ায় বিধি-নিষেধ জারি করা হয়।

 

জেলা প্রশাসক আবু জাফর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বিধি-নিষেধের কারণে লালমনিরহাট সদর পৌর এলাকায় সব ধরনের যানবাহন বন্ধ থাকবে।

অতি জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না।

 

কেউ এই কঠোর বিধি-নিষেধের আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

জানতে চাইলে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যু বিষয়ে পর্যালোচনায় পরিলক্ষিত হয় লালমনিরহাট পৌরসভায় সবচেয়ে বেশি সংক্রমিত এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই সার্বিক বিবেচনা করে কারিগরি কমিটির সুপারিশে আমরা ৭দিনের জন্য কঠোর বিধি-নিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করেছি।

 

এ আদেশ বাস্তবায়নের জন্য ২৬ জুন শনিবার সকাল ৬টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone