শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের এক ব্যতিক্রমি উদ্যোগ ‎‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক অনুষ্ঠিত শ্রী ফনী রাম বর্মনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপে বাকবিতন্ডা ও হট্টগোল বিশিষ্ট আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির মিঠুল-এঁর ইন্তেকাল বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক প্রতিযোগিতা
লালমনিরহাটে মাস্ক না পরায় ভ্রাম্যমাণের ৮টি মামলা ও জরিমানা

লালমনিরহাটে মাস্ক না পরায় ভ্রাম্যমাণের ৮টি মামলা ও জরিমানা

আলোর মনি রিপোর্ট: মাস্ক ব্যবহার না করায় লালমনিরহাট জেলা শহরে ভ্রাম্যমাণ আদালতে ৮টি মামলা ও ১হাজার ১শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার ৮ জুন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও লালমনিরহাট সদর সহকারী কমিশনার (ভূমি) জি. আর. সরোয়ার লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়ে এই অভিযান পরিচালনা করেন।

 

জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি না মেনে অনেকেই মাস্ক ছাড়া শহরে যত্রতত্র ঘোরাফেরা করছেন। শহরে মাইকে বারবার মাস্ক পরার ব্যাপারে প্রচারণা চালানো হলেও তাঁরা তোয়াক্কা করছেন না। এ কারণে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও লালমনিরহাট সদর সহকারী কমিশনার (ভূমি) জি. আর. সরোয়ার লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। যারা মুখে মাস্ক না পরে চলাচল করেছেন তাঁদের আটক করে জরিমানা করেন তিনি। সারা দিনে লালমনিরহাট জেলা শহরে ভ্রাম্যমাণ আদালতে ৮টি মামলা ও ১হাজার ১শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এমন কি ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জি. আর. সরোয়ার নিজের পকেটের টাকা দিয়ে অনেককে মাস্ক কিনে দেন। মাস্ক কিনে দেওয়ার বিষয়টি শহরে ব্যাপক আলোচিত হয়। দুপুরের পর থেকে লালমনিরহাট জেলা শহরে মাস্ক না পরে লোকজনকে রাস্তায় চলাফেরা করতে দেখা যায়নি।

 

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও লালমনিরহাট সদর সহকারী কমিশনার (ভূমি) জি. আর. সরোয়ার সাংবাদিকদের বলেন, করোনা সংক্রমণ দিন দিন বেড়ে চলেছে। জীবিকার প্রয়োজনে চলাচলে বিধি নিষেধ তুলে নিলেও সবাইকে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে বলা হয়েছে। যারা এ নির্দেশনা মানবেন না তাঁদের এখন আর ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone