শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আম গাছে ঝুলছে চাষিদের স্বপ্ন ‎আগামী ৩ জুন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব ইসলাম ফার্নিচারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ফুয়েল কার্ডের তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে মার খেলেন মোটর সাইকেলবাহী যুবক মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল
কালবৈশাখী ঝরে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করে দিলেন ইউএনও

কালবৈশাখী ঝরে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করে দিলেন ইউএনও

হেলাল হোসেন কবির: লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের জলঢাকা এলাকায় ঝরো বাতাসে গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের চাল উড়ে গিয়েছিল।

 

জানা যায়, এক মাস আগে রাতে বৃষ্টির সঙ্গে বাতাসের সময় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের জলঢাকা এলাকায় হালিমা খাতুনের ঘরের চাল উড়ে যায় এবং ভেঙ্গে পরে বারান্দার ৩টি পিলার।

 

হালিমা খাতুন (৩২) বলেন, তার ঘরটিই শুধু ক্ষতি হয়েছে। তার কোনও সামর্থ্য নেই এটি মেরামত করার।

 

লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী অফিসার উত্তম কুমার রায় তাৎক্ষনিক ভাবে খোঁজ খবর নিয়ে ঘরটি মেরামত করে দেন।

 

জাহিদুল ইসলাম (৩৫) বলেন, সরকার ঘর দিছে তা কাল বৈশাখী ঝরে ভেঙ্গে পড়ে। ইউএনও ঘরটি ঠিক করে দেওয়ায় হামরা খুব খুশি।

 

সেখানকার আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী পরিবারগুলো বলেন, ঘর ও জমি তাদেরকে হস্তান্তর করা হয়েছে। কিন্তু বিদ্যুৎ ও নলকূপের ব্যবস্থা ছিলো না ইউএনও তা দিয়েছে। চলাচলের রাস্তা ছিলো না ইউএনও নিজ উদ্যোগে রাস্তার ব্যবস্থা করতেছেন।

 

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘর ভূমিহীন হালিমা খাতুনের পরিবারকে দেওয়া হয়েছে। তবে কালবৈশাখী ঝরে ঘরটি ভেঙ্গে যায়। ক্ষতিগ্রস্ত ঘরটি পুনরায় মেরামত করে দিয়ে আবারও পরিবারটিকে ঘরে উঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone