শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নাগলিঙ্গম ফুল ফুটেছে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী চপল অবৈধ সার মজুদ ও পাচারের অভিযোগে জরিমানা, কারাদণ্ড ও ৭০ বস্তা সার জব্দ ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ২৯হাজার ৫শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা; বডি অন ক্যামেরাসহ মাঠে পুলিশ বড়বাড়ীতে আরডিআরএস বাংলাদেশের দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মাঠে প্রশাসন ১৫ বিজিবি’র অভিযানে ৬লক্ষ ৬৪হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ ‎দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা অনুষ্ঠিত
লালমনিরহাটে বাঁশের সাঁকোই যেখানে একমাত্র ভরসা

লালমনিরহাটে বাঁশের সাঁকোই যেখানে একমাত্র ভরসা

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার হারাটি ও খুনিয়াগাছ ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। মরাসতী নদীর দুই তীরের প্রায় কয়েক হাজার মানুষ বছরের পর বছর বাঁশের সাঁকো দিয়েই চলাচল করে আসছে। একটি সেতু কিংবা ব্রীজের প্রয়োজন এই অঞ্চলের মানুষের এখন সময়ের দাবী।

 

সরেজমিনে গিয়ে জানা যায়, মরসতী নদী ভাগ করেছে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার হারাটি ও খুনিয়াগাছকে। এই নদীর উত্তর পাশে হারাটি ইউনিয়নের মানতাপাড়া, আরাজী চোংগাদ্বারা ও দক্ষিণ পাশে খুনিয়াগাছ ইউনিয়নের টাপুপাড়া অবস্থিত। এর মাঝখানে রয়েছে সতী সাকো। এই সতী সাকো দিয়ে হারাটি ইউনিয়নের মানতাপাড়া, আরাজী চোংগাদ্বারা, খুনিয়াগাছ ইউনিয়নের টাপুপাড়া, সাপ্টীবাড়ী ইউনিয়ন, সারপুকুর ইউনিয়নের হাজার হাজার বাসিন্দাদের মরাসতী নদী পারাপারে একমাত্র উপায় বাঁশের সাঁকো।

 

মানতাপাড়া গ্রামের রমনী চন্দ্র ও টাপুপাড়া গ্রামের রশিদুল বলেন, আমরা সতী বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করি। তবে এখানে একটি সেতু হলে আমাদের কষ্ট অনেকটা লাঘব হবে এবং মানুষ উন্নত জীবনযাপন করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone