শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬
কবি এস. এম. মাহবুবুর রহমান মনু-এঁর ইন্তেকাল

কবি এস. এম. মাহবুবুর রহমান মনু-এঁর ইন্তেকাল

আলোর মনি রিপোর্ট: রবিবার (২ মে) ভোর ৫টা ১০মিনিটে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার খোর্দ্দ সাপটানাস্থ নিজ বাসভবনে মনু আর্ট এন্ড কম্পিউটারের স্বত্ত্বাধিকারী ও কবি এস. এম. মাহবুবুর রহমান মনু (৫৬) অসুস্থ্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২স্ত্রী, ২পুত্র, ২কন্যা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে বাদ যোহর গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে লালমনিরহাটে শোকের ছায়া নেমে এসেছে।

 

এস. এম. মাহবুবুর রহমান মনু ১৯৬৫ খ্রিস্টাব্দের ২৬ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা মরহুম সুজাত আলী সরকার ও মা মরহুমা মন্নুজান বেগম। তিনি লালমনিরহাট সরকারি কলেজ থেকে ১৯৮৬ সনে এইচএসসি পাস করেন।

 

তিনি জাতীয় কবিতা সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কবি সংসদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি, জাতীয় কবিতা পরিষদ লালমনিরহাট জেলা শাখার সদস্য, লালমনিরহাট চিত্র শিল্পী রং তুলি সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাহিত্য পরিষদ লালমনিরহাট শাখার সভাপতি ছিলেন।

 

তাঁর “শতাব্দীর শ্লোগান, “শতাব্দীর প্রত্যাশা”, “জীবন নায়ের মাঝি” নামে ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

 

সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য “কবি শামসুর রাহমান সাহিত্য পুরস্কার ২০১১”, “লালমনিরহাট জেলার গুণীজন সম্মাননা”, “কবি খান মুহাম্মদ মঈনুদ্দীন সাহিত্য পুরস্কার ২০১২” লাভ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone