শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি; নির্ঘুম রাত কাটে তিস্তাপাড়বাসীর আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল পল্টন থানা থেকে গ্রেফতার তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস তিস্তা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ‎পরিবার পরিকল্পনা কার্যক্রম চলছে কাগজে-কলমে ঐতিহ্যবাহী মোগলহাট জিরো পয়েন্ট এখন শুধুই স্মৃতি; দর্শনার্থীদের ভিড় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সংবর্ধনা অনুষ্ঠিত ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
জলাবদ্ধতা দূরীকরণে ড্রেন পরিস্কারে লালমনিরহাট পৌরসভার কার্যকরী উদ্যোগ

জলাবদ্ধতা দূরীকরণে ড্রেন পরিস্কারে লালমনিরহাট পৌরসভার কার্যকরী উদ্যোগ

আলোর মনি রিপোর্ট: বিগত বছরের জলাবদ্ধতার তিক্ত অভিজ্ঞতা থেকে এ বছর বর্ষা মৌসুমের আগেই ড্রেনেজ ব্যবস্থা উন্নতির কাজ শুরু করেছে লালমনিরহাট পৌরসভা। এ জন্য লালমনিরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ রেজাউল করিম স্বপনসহ লালমনিরহাট পৌরসভাকে সাধুবাদ জানিয়েছেন লালমনিরহাট পৌরসভাবাসী। লালমনিরহাট পৌরসভাবাসীর জন্য সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা। কেননা লালমনিরহাট পৌরসভা এলাকায় যেসব ড্রেন নির্মাণ করা হয়েছে সেগুলো নিয়মিত পরিস্কারে দীর্ঘদিন ধরে তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। এতে বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশন পথগুলো। ত্রুটি রয়েছে বর্জ্য ব্যবস্থাপনাতেও।

ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় লালমনিরহাট পৌরসভার রাস্তাঘাট। সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। গত বছরের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। সে সময় বৃষ্টির কারণে লালমনিরহাট শহরে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল তা ভেবে এ বছরও শংকিত হয়ে পড়ে লালমনিরহাট পৌরসভাবাসী। কিন্তু তাদের সে শংকা দূর করে লালমনিরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ রেজাউল করিম স্বপন দায়িত্ব নিয়েই অগ্রাধিকার ভিত্তিতে গত ১৫ এপ্রিল ড্রেন পরিস্কার কার্যক্রম উদ্বোধন করেন। এরপর থেকে পুরোদমে চলছে ছোট-বড় সব ড্রেন পরিস্কারের কাজ।

 

লালমনিরহাট পৌরসভাবাসীরা বলছেন, ড্রেনেজ সমস্যা দ্রুত কাটিয়ে উঠতে পারলে আসন্ন বর্ষা মৌসুমে হয়তো জলাবদ্ধতার ভয়াবহতা থেকে রক্ষা পাওয়া যাবে।

 

সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির বলেন, বর্ষা মৌসুমের আগে লালমনিরহাট পৌরসভা ড্রেনগুলো পরিস্কারের যে উদ্যোগ নিয়েছে সত্যিই তা প্রশংসার দাবি রাখে। তবে পরিস্কারের পর আবর্জনা ফেলে যাতে আবার নিস্কাশনের পথ বন্ধ না হয় সেজন্য পৌরসভাবাসীকেও সচেতন হতে হবে।

 

লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন বলেন, বিগত বছরগুলোর মত যাতে লালমনিরহাট শহর জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি না হয় সে জন্য দায়িত্ব নিয়েই ড্রেন পরিস্কার কাজে হাত দিয়েছি। তিনি ড্রেনে আবর্জনা না ফেলার জন্য পৌরসভাবাসীরদের অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone