শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
স্ত্রীর পরকীয়ার অভিযোগ করায় বাদীকে মারপিট করে থানায় হস্তান্তর!

স্ত্রীর পরকীয়ার অভিযোগ করায় বাদীকে মারপিট করে থানায় হস্তান্তর!

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ী গ্রামের অনন্ত চন্দ্র বর্মনের স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত হয় দুষ্টু প্রকৃতির মানিক চন্দ্র বর্মন। ঘটনাটি হাতে নাতে ধরা পড়লে মানিকের চাচাতো ভাই সম্মান রক্ষার্থে তার বাবা-মায়ের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে তার কর্মস্থল ঢাকায় স্ত্রীকে সন্তানসহ নিয়ে যান। প্রবাদে আছে দড়ি ছেড়া গরু দড়ি ছিড়বেই। ঢাকায় গিয়ে ওই স্ত্রী তার নয়া প্রতিবেশী এক ভাবির মোবাইল ফোন নিয়ে তার বাবার সাথে কথা না বলে পরকীয়ায় লিপ্ত লম্পট ভাসুর মানিকের সাথে কথা বলেন। কিন্তু বিধি বাম ওই ফোন রেকর্ডটি চলে আসে গার্মেন্টস শ্রমিক স্বামী অনন্ত চন্দ্র বর্মনের হাতে। পরে অনন্ত ওই স্ত্রীকে নিয়ে তার নিজ গ্রামের বাড়ীতে চলে আসেন। পরে এ বিষয়ে পারিবারিক ভাবে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় নিরিহ প্রকৃতির স্বামী অনন্ত চন্দ্র বর্মন বাদী হয়ে আদিতমারী থানায় মানিকসহ ৫জনের বিরুদ্ধে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করেন গত ২২ মার্চ, ২০২১ইং তারিখে ।

 

লালমনিরহাট পুলিশ সুপার ও আদিতমারী থানার অফিসার ইনচার্জ প্রসিকিউশনের জন্য আদালতে পাঠানোর কথা সাংবাদিকদের বলেন।

 

এরই মধ্যে ওই অভিযুক্ত মানিক ভাদাই ইউনিয়নের চেয়ারম্যান রোকনের সহযোগি হওয়ায় অভিযোগ করার পরদিন থেকে ওই অভিযোগটি প্রত্যাহার করার জন্য হুমকি ধামকি ও আক্রমন করে আসছে।

 

অপরদিকে ওই কুচক্রি মানিক তার কথিত প্রেমিকা (ছদ্মনাম রিংকি) কে নিয়ে লালমনিরহাট শহরে আসেন এবং ঘোরাঘোরি করেন। এদিকে অভিযোগকারী অনন্ত পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন। যে কোন মুহুর্তে মানিকগং তাদের ওপর হামলা ও মিথ্যে মামলা করতে পারে।

 

এ ঘটনায় ওই এলাকার একাধিক সচেতন ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, মানিক টাকাওয়ালা ও চেয়ারম্যানের লোক হওয়ায় পুলিশের সাথে সখ্যতা গড়ে তুলছেন। তাই অনন্ত পরিবার পুলিশের নিকট যথা সময়ে আইনানুগ সহযোগিতা পাবে কিনা তা নিয়ে দেখা দিয়ে জনমনে নানান প্রশ্ন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone