শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে
লালমনিরহাট বিসিক শিল্প নগরী এগিয়ে চলেছে

লালমনিরহাট বিসিক শিল্প নগরী এগিয়ে চলেছে

মোঃ মাসুদ রানা রাশেদ ও হেলাল হোসেন কবির:

 

উত্তর জনপদের রংপুর বিভাগের লালমনিরহাট বিসিক শিল্প নগরী শিল্পায়নের দিকে এগিয়ে চলেছে। ১৫একর ৬০শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত এ শিল্প নগরীতে মোট শিল্প প্লট রয়েছে ১০৬টি। এ পর্যন্ত ৮৮টি প্লট বিতরণ করা হয়েছে ২৬টি শিল্প ইউনিটের অনুকূলে। বস্ত্রজাত, প্রকৌশল, তুলা, আইসক্রীম, ময়দা, মুড়ির অটোমিল, ফার্নিচার, প্লাষ্টিক এবং কোল্ড স্টোরেজ শিল্প এখানকার বিসিক নগরীকে সমৃদ্ধ করেছে।

 

বিসিকের উপ-ব্যবস্থাপক অফিস প্রধান আবু হোসেন সাংবাদিকদের জানান, লালমনিরহাট বিসিক শিল্প নগরীর অভ্যন্তরীন সড়ক ওভারহেড পানি ট্যাংক, বৈদ্যুতিক লাইন সবই প্রস্তুত রয়েছে। তবে এখানে কিছু সমস্যা বিদ্যমান রয়েছে। ডিএম পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। আরও অন্য কয়েকটি পদ শূন্য থাকায় বিসিকের কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে উদ্যোক্তারা এসে বিভিন্ন শিল্প কারখানা দিয়ে ব্যবসা-বাণিজ্য করতে পারবে। বিশেষ করে এ অঞ্চলের শাক-সবজি রাখার হিমাগার নির্মাণ করার যথেষ্ট জায়গা রয়েছে বলে সূত্র জানায়। অত্যন্ত মনোরম পরিবেশে লালমনিরহাট শহরের উপকন্ঠে অবস্থিত এ বিসিক শিল্প নগরী গড়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone