শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশিষ্ট আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির মিঠুল-এঁর ইন্তেকাল বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক প্রতিযোগিতা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ২লক্ষ ৮০হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ ও অটোরিকশাসহ গাঁজা জব্দ দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

তুমি নেবে

জাকি ফারুকী:

আজ আমার বুকে নিবিড় ভালোবাসা,

সবাকে শুধালাম, নেবার কেউই নেই,

তুমি নেবে!

 

এমন চাঁদের দশা,

মেঘলা আকাশ, জোছনার দেখা নেই অনেকদিন,

আজ এমন ঝুম বৃষ্টি,

তুমি হাত বাড়াও,

দেখো সত্যিই ভিজে যাবে,

তোমাকে বললাম বৃষ্টি ভেজা আকাশ নেবে,

বললে না-গো, অনেক তাড়া আছে কাজের ,

আজ নিতে পারবোনা।

 

কতো মানবী পৃথিবীর ছায়াপথে, মহাশুন্যে খুঁজে বেড়ায় কবিতা আর ভালোবাসা,

তোমাকে দেবার জন্য বসে থাকি, একটা সাদা বক, কচুরী পানার ওপর ঝিম ধরে বসে আছে,

সেই কতোক্ষন,

আমিও তেমন,

বসে আছি তুমি একবার যখন দুয়ার খুলবে,

তোমাকে পৌছে দেবো আমার কথা,

নেবে ভালোবাসা!

 

১৯/৩/২০২১

টিনটন ফলস্, নিউজার্সি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone