শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
লালমনিরহাটের চাষীদের বাদাম চাষে আগ্রহ বাড়ছে

লালমনিরহাটের চাষীদের বাদাম চাষে আগ্রহ বাড়ছে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: বাদাম একটি লাভজনক ফসল। বাদাম চাষে কম ব্যয় সম্পন্ন হওয়ায় দিনে দিনে এর চাষাবাদ বেড়েই চলেছে। বাদামের কাঙ্ক্ষিত ফলন ও দাম ভাল পাওয়ার কারণে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার প্রান্তিক চাষীদের বাদাম চাষে আগ্রহ বাড়ছে।

 

কৃষকরা বলেন, এ এলাকার জমি বাদাম চাষের উপযোগী হওয়ায় অন্য ফসল চাষের চেয়ে বাদাম চাষ করে আমরা বেশ লাভবান বলেই বাদাম চাষ করছি।

 

আরও বলেন, বাদাম চাষে বিঘা প্রতি খরচ হয় ৮হাজার হতে ১০হাজার টাকা। বাদাম উৎপাদনে সময় লাগে ৪ মাস পর্যন্ত। প্রতি বিঘায় বাদাম পাওয়া যায় ৮মণ হতে ১০ মণ। এতে কৃষকরা বেশ লাভবান হচ্ছেন। গত বছর বাদামের সর্বোচ্চ মূল্য ছিল ২হাজার ৮শত থেকে ৩হাজার টাকা।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাদাম চাষে কৃষকের খরচ কম, ফলন ও দাম ভালো পাওয়ায় বাদাম চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। এ জন্য বাদাম চাষের লক্ষ্যমাত্রা প্রতিবছর ছাড়িয়ে যাচ্ছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বাদাম চাষিদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ প্রদান করছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone