শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র চমক! নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত ফিরে দেখা: জাতীয় পরিষদ, প্রাদেশিক পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা নির্বাচিত! লালমনিরহাট-০২ আসনে পূর্ণাঙ্গ ভোট গণনার দাবিতে প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লিচু গাছে গাছে সোনালী মুকুল যাঁরা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন! উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ ‎ভোটের সময় সবাই বলেন লালমনিরহাটের শিবেরকুটি সরেয়ারতল ঘাটে ব্রিজ হবে, ভোট শেষে খবর থাকে না আগামীকাল লালমনিরহাটের তিনটি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ডাঃ আবুল মহসিন প্রামানিকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে অফিসগুলো ফুলের সৌরভে মুখরিত

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে অফিস-আদালত প্রাঙ্গণ ফুলের সৌরভে মুখরিত। বদলে গেছে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয় ও বাসভবন, লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয় ও বাসভবন, লালমনিরহাট জেলা পরিষদ কার্যালয়, এলজিইডি কার্যালয়, বিজিবি কার্যালয়, সড়ক ও জনপদ বিভাগ, গণপূর্ত বিভাগ, লালমনিরহাট সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বাস ভবনের সামনে বিভিন্ন জাতের সোভাবর্ধন ফুলে ফুলে মুখরিত হয়েছে। বাহারি জাতের পলাশ, গোলাপ, গাদা, শাপলা, জবা, পাতা বাহার, গন্ধরাজ, গ্লাডিওয়াল, বেলি, রক্ত কুসুম, বকুল, সূর্যমূখী, চাপা ফুল, গেন্দা, মোরগফুল, রজনীগন্ধাসহ বিভিন্ন জাতের ফুল শোভা পাচ্ছে। লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলায় ফুল চাষ এখন জনপ্রিয় হয়ে উঠেছে। লালমনিরহাটে ফুল চাষ করে যে ফুল  উৎপাদন হয় তা লালমনিরহাট জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলায় বিক্রি করা হচ্ছে বলে ফুলচাষীরা জানান।

লালমনিরহাটে ফাল্গুনী সাজে-সেজেছে নানা জাতের ফুল এ যেন মনকারা প্রকৃতির রুপ। বিশেষত ফুল জাতীয় গাছের বর্ণিল সাজ-সজ্জা এই সময়ের দেখার মতো মূল আকর্ষণ হয়ে ওঠে।

ফুল চাষী আব্দুর রশিদ রুপন জানান, বেকার অবস্থায় না থেকে লাভজনক ব্যবসা ফুলের চাষ ও ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলা সম্ভব।

 

আরও বলেন, কোন বেকার যুবক যদি ফুল চাষে সহযোগিতা চায় তিনি সহযোগিতা দিবেন।

সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ বলেন, ফুলে ফুলে ভরে উঠছে অফিসগুলো, সেই সাথে ছড়াচ্ছে শুভাসও। কর্মকর্তা-কর্মচারীরা যেমন ফুলকে ভালোবাসছেন, তেমনি রুপে যদি জনগণকে ভালোবাসতেন তাহলে দুর্নীতি ও হয়রানী অনেকাংশে কমে যেত।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone