শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩
নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আবারও চালু অবৈধ ইটভাটা

নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আবারও চালু অবৈধ ইটভাটা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: ভ্রাম্যমাণ আদালতের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ফসলি জমিতে গড়ে ওঠা সান-২ নামের অবৈধ ইটভাটায় পুনরায় ইট পোড়ানোর অভিযোগ উঠেছে। এর আগে গত ২১ ডিসেম্বর বিকেলে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের বাড়বিষার দোলায় সান টু ইটভাটা বন্ধ করে এক লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন।

 

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় কৃষকরা জানান, আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের বাড়বিষার দোলায় ফসলি জমির উপর অনুমোদনহীন সান টু নামে একটি ইটভাটা গড়ে তোলেন এমদাদুল হক ওরফে এন্তা। ফসলি জমির উপর এ ভাটা তৈরির শুরু থেকে স্থানীয় কৃষকরা জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অদৃশ্য কারণে হাজারও কৃষকদের দাবিকে উপেক্ষা করে ইটভাটায় আগুন দেয় ভাটা মালিক এমদাদুল হক এন্তা। জীবন-জীবিকা ও পরিবারের খাদ্যের একমাত্র পথ ফসলি জমি এবং ফসল রক্ষায় কৃষকরা ইটভাটাটি বন্ধের দাবিতে মানববন্ধন করেন।

 

অবশেষে টনক নড়ে প্রশাসনের। জেলা প্রশাসক আবু জাফরের নির্দেশে গত ২১ ডিসেম্বর বিকেলে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন পুলিশ নিয়ে ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সান-২ ইটভাটা মালিক এমদাদুল হক এন্তা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভাটা মালিকের এক লাখ টাকা জরিমানা আদায় করে বৈধ কাগজপত্র প্রদর্শন না করা পর্যন্ত ইট তৈরি ও পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেন।

 

ভ্রাম্যমান আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে সাম্প্রতিক সময়ে পুনরায় সেই ভাটায় ইট তৈরিসহ পোড়ানো শুরু করেন। আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুনরায় ভাটা চালু করায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।

 

বাড়বিষার দোলার কৃষক সাইদুল ইসলাম ও আব্দুস সোবহান আলী বলেন, উপজেলার সব থেকে ধানের জমি এই বড়বিষার দোলা। এ দোলার ইটভাটা বন্ধ না করলে হাজারও কৃষক পরিবারকে না খেয়ে মরতে হবে। ধানের জমি রক্ষায় অবৈধ ইটভাটা দ্রুত বন্ধ করতে জোর দাবি জানান তারা।

 

সান-২ ইটভাটা মালিক এমদাদুল হক এন্তা সাংবাদিকদের বলেন, ভ্রাম্যমাণ আদালত জরিমানা নিয়ে বন্ধ করলেও আমি অনুমোদনের জন্য গত ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। এসবের অনুমতি পেতে সময় লাগে। তাই অনুমোদনের কপি হাতে আসেনি।

 

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন সাংবাদিকদের বলেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সান-২ পুনরায় আগুন জ্বালিয়ে কার্যক্রম শুরু করেছে বলে শুনেছি। খুব দ্রুত পুনরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone