শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ
লাউ চাষে করে কৃষকের মুখে হাসি ফুটেছে

লাউ চাষে করে কৃষকের মুখে হাসি ফুটেছে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লাউচাষ করে খুশি লালমনিরহাট জেলার চাষীরা। লাউ চাষ করে বাড়তি টাকা লাভ করছেন তারা। লালমনিরহাট জেলার কৃষকদের মুখে এখন হাসি ফুটেছে।

 

সবজি হিসেবে লাউশাক বেশ জনপ্রিয়। সেটা আগাম হলে জনপ্রিয়তা আরও বেড়ে যায়। চাহিদা থাকায় লালমনিরহাট জেলার লাউশাক চাষিদের মুখে ফুটেছে সাফল্যের হাসি।

 

চাষিরা বলেন, শাক-সবজি হিসেবে লাউশাক বা লাউয়ের চাহিদা প্রচুর। সেটা শীতের আগে হলে তার চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। বাজারের চাহিদা বিবেচনায় রেখে আগাম চাষ করে আয় করছেন বাড়তি টাকা।

 

লালমনিরহাট জেলার সবজি এলাকা বলে খ্যাত লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ি, সারপুকুর, ভেলাবাড়ি, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, কুলাঘাট, বড়বাড়ি, কালীগঞ্জ উপজেলার গোড়ল, চলবলা, চন্দ্রপুরসহ জেলার বিভিন্ন এলাকার চাষিরা সবজি চাষ করেছেন।

 

লাউশাক ও লাউ বিক্রি করে অধিক মুনাফার লাভ করছেন এখানকার স্থানীয় চাষিরা।

 

ফুলগাছ গ্রামের হরিপদ রায় হরি বলেন, উঁচু জমি সবজি চাষের জন্য বেশ উপযুক্ত। তাই এসব অঞ্চলের চাষিরা সবজি চাষে বেশ আগ্রহী। বাজারে সবজির চাহিদা বেড়ে যাওয়ায় প্রতি বছর লাভবান হচ্ছেন চাষিরা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone