শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
পুলিশি বাঁধায় ছাত্রদলের বিক্ষোভ পন্ড

পুলিশি বাঁধায় ছাত্রদলের বিক্ষোভ পন্ড

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে পুলিশি বাঁধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পন্ড হয়েছে।

 

আজ সোমবার (১ মার্চ) বিকেল ৩টায় লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিলিত হয়ে রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়িয়ে বিক্ষোভের পাশাপাশি একটি মিছিল বের করলে মিছিল নিয়ে  আর এগুতে দেয়নি পুলিশ।

পরে ফিরে এসে কার্যালয়ের সামনে আবারও বিক্ষোভ প্রদর্শণ করে ছাত্রদলের নেতাকর্মীরা।

 

কারাবন্দি লেখক মোস্তাক আহমেদকে হত্যার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিল লালমনিরহাট জেলা ছাত্রদল।

 

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ লিংকন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মিন্টু, সিনিয়র সহসভাপতি মিঠুন সরকার মিঠুসহ দলের বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone