শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
কৃষি প্রণোদনায় পেঁয়াজ চাষ বেড়েছে

কৃষি প্রণোদনায় পেঁয়াজ চাষ বেড়েছে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বাংলাদেশে পেঁয়াজের ব্যাপক সংকট দেখা দিচ্ছে। এই সংকট মোকাবিলায় পেঁয়াজ চাষে গুরুত্ব দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পেঁয়াজ উৎপাদন বাড়াতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। আর এরই ধারাবাহিকতায় লালমনিরহাটে পেঁয়াজ উৎপাদন বাড়াতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ ফসলের আবাদী এলাকা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধকরণের জন্য কৃষককে উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে।

 

কৃষকরা যাতে পেঁয়াজের ভালো ফলন পান সেই লক্ষ্যে বীজ, সার, সেচসহ বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে।

 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রতিটি পরিবারেই কম আর বেশি পেঁয়াজ চাষ করেছে। এতে করে কিছুটা হলেও পেঁয়াজ চাষ বৃদ্ধি পেয়েছে।

 

লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ ফসলের আবাদী এলাকা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধকরণের জন্য ৪৫জন কৃষকের প্রত্যেককে পেঁয়াজ চাষের জন্য ০.২৫কেজি বীজ, ০৫কেজি ডিএপি সার ও ০৫কেজি এমওপি সার সহায়তা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone