শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দিন দিন কৃষি পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির কদর বাড়ছে আদিতমারী উপজেলা সমবায় অফিসার রিয়াজুল হক-এঁর ইন্তেকাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান বৃক্ষরোপণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত এস্কাফ সিরাপসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপ জব্দ প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে- মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি; নির্ঘুম রাত কাটে তিস্তাপাড়বাসীর আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড
একরামুল হকের পরিবারের উপর সন্ত্রাসী হামলার সুবিচারের দাবিতে মানববন্ধন

একরামুল হকের পরিবারের উপর সন্ত্রাসী হামলার সুবিচারের দাবিতে মানববন্ধন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০মিনিটে রাজারহাটের ঘরিয়াল ডাংগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুলতান বাহাদুর মিয়াপাড়া স্কুল মাঠ সংলগ্ন সড়কে এলাকাবাসীর আয়োজনে আঃ হাকিম, হামিদ ও জাহিদের ভাড়াটিয়া সন্ত্রাসীদের দ্বারা একরামুল হকের বাড়ীতে হামলাকারীদের সু-বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে সদস্য এন্তাল আলী। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক চাঁন মিয়া, নিরাপদ সড়ক চাই রাজারহাটের সাবেক সাধারণ সম্পাদক বেনজির আহমেদ, ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক সদস্য সাইরুল ইসলাম, লাঞ্চিত পরিবারের পক্ষে একরামুল হক, গোলাম মোস্তফা, এলাকাবাসীর পক্ষে সমশের আলী প্রমুখ।

বক্তারা সবাই বলেন, পারিবারিক কলোহের জের ধরে একরামুল হকের বাড়িতে গত ১৯ ফেব্রুয়ারি বিকাল অনুমান ৩টা ৩০মিনিটে চিহ্নিত গাজা ব্যবসায়ী জাহিদের নেতৃত্বে ভারাটিয়া সন্ত্রাসীরা বাড়িতে এসে এলোপাতাড়ি মারতে থাকে। পরিবারের ৫জন সদস্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।  আসামীদের পুলিশ গ্রেফতার করলেও দুদিনে মধ্যে জামিনে মুক্তি পেয়ে প্রকাশ ঘুরে বেড়াচ্ছে যা নিরাপত্তাহীন ভাবে চলাচল করতে হচ্ছে পরিবারের বাকি সদস্যদেরকে। প্রকৃত ঘটনার সঠিক তদন্ত করে সঠিক বিচার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি জানান।

 

এ সময় সুলতান বাহাদুর গ্রামের ৫শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone