শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে
রাজনৈতিক কারনে প্রতিপক্ষকে ঘায়েল করতে হামলা ও চুরি মামলা

রাজনৈতিক কারনে প্রতিপক্ষকে ঘায়েল করতে হামলা ও চুরি মামলা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৭নং চলবলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আসন্ন ২০২১ইং সালে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন ওই এলাকার তরুণ জননেতা কলেজ শিক্ষক নয়ন কুমার রায়। যাতে তিনি নির্বাচন করতে না পারেন সেজন্য একটি মিথ্যে সাজানো মামলায় তাকে ১নং হুকুমের আসামী করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন তারই প্রতিবেশী শচিন।

 

নয়ন সাংবাদিকদের জানান, মিথ্যে মিথ্যেই থাকে যেদিন মামলায় ঘটনা দেখানো হয়েছে সেদিন তিনি বাড়ীতেই ছিলেন না।

 

মামলার সূত্র ধরে উক্ত মামলার নথিভুক্ত একাধিক সাক্ষী ও তার প্রতিবেশীগণ সাংবাদিকদের জানান, ঘটনাটি মিথ্যে তারা চুরি, শ্লীলতাহানি বা হামলার বিষয়ে কিছুই জানেন না আর এ ধরনের কোন প্রকার ঘটনা ঘটেনি।

 

এদিকে নয়ন কুমার রায় সাংবাদিকদের আরও জানান, তাকে সমাজে হেয় করার জন্য এ ধরনের মিথ্যে মামলা দিয়ে তার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাধা দেয়ার অপপ্রয়াস মাত্র।

 

থানার মামলা সূত্র ধরে মামলাটির বাদী শচিন সংবাদকর্মীদের উপস্থিতি দেখে বাড়ী থেকে বেড় হয়ে যান।

 

তিনি নয়নসহ একাধিক প্রতিবেশীদের নামে ভাংচুর, চুরি, শ্লীলতাহানী, ভয় প্রদর্শনসহ একাধিক মামলা দায়ের করেন।

 

কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ সাংবাদিকদের বলেন, তদন্তকারী কর্মকর্তা তদন্ত করেন তার পর এই মামলাটি নথিভুক্ত করা হয়েছে। যদি সত্যতা পাওয়া না যায় তাহলে পূণতদন্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone