শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
বুরহান উদ্দিন মুজাক্কির-কে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন

বুরহান উদ্দিন মুজাক্কির-কে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির-কে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে কর্মসূচির আয়োজন করে বার্তা বাজার পরিবার।

 

বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবদুর রব সুজন, লালমনিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স, সাপ্তাহিক আলোর মনি সম্পাদক মাসুদ রানা রাশেদ, ডিবিসি নিউজ প্রতিনিধি মাজেদ মাসুদ, জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি খোরশেদ আলম সাগর, পেশাদার সাংবাদিক ফোরাম (পিজেএফ) র আহ্বায়ক মাহফুজ সাজু, দৈনিক সময়ের আলো প্রতিনিধি তন্ময় আহমেদ নয়ন, আদিতমারী প্রেসক্লাবের প্রচার সম্পাদক রেজাউল করিম রাজ্জাক, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি এসকে সাহেদ প্রমুখ।

 

বক্তারা বলেন, সাংবাদিক মুজাক্কির এর খুনিদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় সারাদেশের সাংবাদিকরা জোরদার আন্দোলন গড়ে তুলবে।

 

মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার জেলা প্রতিনিধি প্রদীপ কুমার আচার্য্য এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এলটিভির বার্তা প্রধান খুরশিদ আলম, আলোকিত সকাল পত্রিকার ব্যুরো প্রধান সুফিয়ান আল হাসান, কিউ টিভি এর জেলা প্রতিনিধি মিরাদুর রহমান প্রমুখ।

 

এছাড়াও লালমনিরহাট জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিক, পেশাজীবি আইনজীবী, স্বেচ্ছাসেবী সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone