শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
লালমনিরহাটে মাচাভিত্তিক টমেটো চাষ বাড়ছে

লালমনিরহাটে মাচাভিত্তিক টমেটো চাষ বাড়ছে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলায় মাচায় টমেটো চাষ লাভজনক হওয়ায় কৃষকদের মাঝে বাণিজ্যিক ভাবে এ চাষ বাড়ছে। বাজারে অসময়ে এ টমেটোর চাহিদা বেশি থাকায় কৃষকরা দাম ভাল পাচ্ছেন। এ জাতের টমেটো খেতেও সুস্বাদু।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ পদ্ধতিতে টমেটো চাষ করলে ফলন অনেক বেশি পাওয়া যায় ও খরচ কম হয়। টমেটো চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

আবার লালমনিরহাটের আবহাওয়া অনুকূলে থাকায় ও মাটি উর্বর হওয়ায় টমেটো চাষ ভাল হচ্ছে। কৃষকরা এ জাতের টমেটো গাছ লাগানোর ২মাসের মধ্যে ফল ধরতে শুরু করে। এ ফল ৩-৪ মাস পর্যন্ত সংগ্রহ করতে পারেন কৃষকরা। প্রথম বছর মাচায় টমেটো চাষ করতে খরচ বেশি হলেও পরবর্তী বছর থেকে খরচ কম। লালমনিরহাটে হাইব্রিড জাতের টমেটো ৫শত ৫৫হেক্টর জমিতে চাষ হচ্ছে।

 

কৃষকেরা জানান, জমিতে পলিথিন পেড়ে ছোট ছিদ্র করে টমেটোর চারা লাগাতে হয়। টমেটোর চারা লাগানোর পর মাচা তৈরি করতে হয় গাছে ফুল আসার পর। পাটখড়ি, বাঁশের কঞ্চি, নাইলনের দড়ি ও জিয়াই তার দিয়ে মাচা তৈরি করতে হয়। গাছ বড় হলে মাচার উপর তুলে দিতে হয়। ফল গুলো মাচায় ঝুলে থাকে। টমেটো মাটিতে ঠেকে থাকলে দ্রুত নষ্ট হয়। অসময়ের টমেটোর চাহিদা রয়েছে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জেলায়। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫টাকায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone