শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমনিরহাট সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশে ১২জন আটক

লালমনিরহাট সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশে ১২জন আটক

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রামে সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ৬জন কিশোরসহ ১২জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা। আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আটকদের মধ্যে ৬জন কিশোরকে সমাজ সেবা অধিদপ্তরে পাঠিয়েছে পাটগ্রাম থানা পুলিশ।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ১২জন হলেন- তুল্য রায় বর্মন (২৫), জাফর (২২), আসাদ্দুজ্জামান (২১), বিশু (২০), আমিত্র রায় (১৯), মাজ্জক খান (১৮), রাসেল (১৭), সোহেল (১৬), মাসুদ (১৬), রিপন (১৫), আকাশ (১৫) ও সহায়তাকারী দালাল শাকিল ইসলাম (২০)। এদের মধ্যে দালাল শাকিলের বাড়ি পাটগ্রামের দহগ্রামে। অন্যদের বাড়ি দেশের বিভিন্ন স্থানে বলে জানায় পুলিশ।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, ওই সীমান্ত দিয়ে স্থানীয় দালাল শাকিলের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ওই ১২জনকে আটক করে বিজিবি দহগ্রাম ক্যাম্পের টহল দল।

আজ শুক্রবার সকালে আটকদের নামে পাটগ্রাম থানায় মামলা দিয়ে তাদের পুলিশে সোপর্দ করে বিজিবি।

আটকদের ১২জনের মধ্যে ৬জনকে গ্রেফতার দেখায় পাটগ্রাম থানা পুলিশ। আর অন্য ৬জন কিশোরকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone