শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম বাংলায় কৃষকরা ক্ষেতের ফসল রক্ষায় কাকতাড়ুয়া মরহুমা হাবিবা খাতুন এঁর ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত যুবদলের উদ্যোগে সাঁকো নির্মাণ; ১৪হাজার মানুষের দুর্ভোগ লাঘব শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে মধু সুদন রায়ের প্রচারণা শুরু কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলায় র‌্যাবের যৌথ অভিযানে ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতার ‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনের ২২জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন লালতীর বীজ কোম্পানীর গাজর চাষে কৃষকেরা ক্ষতিগ্রস্ত তিস্তা নদী জুড়ে এখন ধু ধু বালু চর এ কে এম শামছুল হক ও মানসিকা’কে সম্মাননা প্রদান অনুষ্ঠিত
লালমনিরহাটে নির্বাচনী ইশতেহার ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

লালমনিরহাটে নির্বাচনী ইশতেহার ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আগামী ১৪ ফেব্রুয়ারি লালমনিরহাটে অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের পৌরসভার নির্বাচন-২০২১।

 

লালমনিরহাট পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মোঃ রেজাউল করিম স্বপন ৩২টি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

 

এ উপলক্ষে আজ রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাট জেলা শহরের আপন পাড়াস্থ নিজ বাসভবনে তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা ও সাংবাদিক সমাজের সাথে মতবিনিময় করেন।

 

নারিকেল গাছ মার্কা নিয়ে এবার লালমনিরহাট পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন মোঃ রেজাউল করিম স্বপন। তাঁর নির্বাচনী লিখিত ইশতেহার সাংবাদিকদের সামনে থেকে পাঠ করে শোনান। সেই ইশতেহারে নগর পরিকল্পনার ৩২টি পদক্ষেপ রয়েছে।

 

মোঃ রেজাউল করিম স্বপন বলেন, আমি নির্বাচনে জয়ী হলে এ কাজগুলো বাস্তবায়ন করবো।

 

নির্বাচনী ইশতেহার ঘোষানায় আরও বক্তব্য রাখেন তাঁর স্ত্রী জাকিয়া সুলতানা প্রমুখ। এ সময় তাঁর মা রওশন আরা বেগমসহ তাঁর বোন, পরিবারের অন্যান্য স্বজন, শুভাকাঙ্খী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone