শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
লালমনিরহাট জেলায় প্রথম টিকা নেবেন যারা

লালমনিরহাট জেলায় প্রথম টিকা নেবেন যারা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) দেশজুড়ে শুরু হচ্ছে করোনার ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি। ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও প্রখ্যাত ওষুধ কোম্পানি অ্যাস্ট্রজেনেকা উদ্ভাবিত করোনা প্রতিরোধী কোভিশিল্ড ভ্যাকসিনটি ভারতের সেরাম ইনস্টিটিউটে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরুর পর বাংলাদেশি প্রতিষ্ঠান বেক্সিমকো সরকারি নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর এই টিকা বাংলাদেশে নিয়ে এসেছে। এই টিকা প্রয়োগ কর্মসূচি গত ২৭ জানুয়ারি ঢাকায় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আজ তা শুরু হচ্ছে দেশের সব জেলা ও উপজেলায়। কারা প্রথম এই টিকা গ্রহণ করবেন তার তালিকাও নির্ধারণ হয়েছে লালমনিরহাট জেলায়। যেখানে জন প্রতিনিধি নেওয়ার আগ্রহ দেখিয়েছেন সেখানে তাদের প্রথম নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। যেখানে তারা আগ্রহ দেখাননি সেখানে প্রথম এই সুযোগ পাবেন কোনও স্বাস্থ্য কর্মকর্তা বা স্বাস্থ্যকর্মী।

 

লালমনিরহাট জেলায় প্রথম টিকা নেবেন লালমনিরহাট-০১ আসনের সংসদ সদস্য সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। এর পরপরই লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় নেবেন টিকা। এদিন ২শত ১১জন ব্যক্তি ভ্যাকসিনের টিকা নিতে অনলাইনে নিবন্ধন করেছেন। লালমনিরহাট জেলা সিভিল সার্জনের অফিস থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone