শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
সুদের টাকাকে কেন্দ্র করে হত্যার চেষ্টা লালমনিরহাট সদর থানায় অভিযোগ দায়ের

সুদের টাকাকে কেন্দ্র করে হত্যার চেষ্টা লালমনিরহাট সদর থানায় অভিযোগ দায়ের

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে সুদের টাকার জন্য সুদ গ্রহীতাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

 

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকী গ্রামের ইয়াকুব আলীর ছেলে মিলন মিয়া (৪০) এর নিকট একই গ্রামের ছালাম মিয়ার ছেলে মাজেদ মিয়া (২৮) দুই বছর পূর্বে নগদ ৩০হাজার সুদের টাকা গ্রহণ করে এবং ঐ টাকার বিপরীতে প্রতি মাসে সুদ বাবদ ৬হাজার টাকা মিলন মিয়াকে দিতে থাকে।

মাজেদ মিয়া অভিযোগ করে বলেন, পূর্বে ১লক্ষ ৪০হাজার টাকা পরিশোধ করার পরেও এলাকার মাতব্বর আসাদুল আশেকিন (রতন) এর মাধ্যমে ৪০হাজার টাকায় মিমাংসা হয় পরবর্তীতে সুদ বাবদ মিলন মিয়া মাজেদের নিকট আরও ১লক্ষ টাকা দাবি করলে মাজেদ দিতে অস্বীকৃতি প্রদান করে। এরই ধারাবাহিকতায় গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় মিলন মাজেদের বাড়ি গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। মিলনকে গালমন্দ করতে বাঁধা দিতে গেলে ক্ষিপ্ত হয়ে মিলন মাজেদের উপর ঝাঁপিয়ে পড়ে কিল ঘুষি মারার পাশাপাশি তার বুকের উপর চড়ে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরে মাজেদের মা ঘটনাস্থল থেকে ছেলেকে বাঁচাতে গেলে তার উপরেও চড়াও হয় ওই মিলন। নিরুপায় হয়ে মাজেদের মা মোমেনা বেগম চিৎকার-চেঁচামেচি শুরু করলে এলাকাবাসী গুরত্বর অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান।

 

ভুক্তভোগী মাজেদ সাংবাদিকদের বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমার মা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আমি বিশ্বাস করি ন্যায়বিচার পাব।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone