শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
লালমনিরহাটে আগুনে পুড়লো ৬টি বসত ঘর : গৃহবধূ দগ্ধ

লালমনিরহাটে আগুনে পুড়লো ৬টি বসত ঘর : গৃহবধূ দগ্ধ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়েছে কৃষকের ৬টি ঘর। আসবাবপত্র সড়াতে গিয়ে আরফিনা বেগম (২৮) নামে এক  গৃহবধূ দগ্ধ হয়েছেন।

 

গতকাল শুক্রবার (২২ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশহর গ্রামের কৃষক আমিনুর রহমানের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দগ্ধ গৃহবধূ আরফিনা তার পুত্রবধূ।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মধ্যরাতে হঠাৎ কৃষক আমিনুর রহমানের বাড়ির একটি ঘরে আগুন লাগে। মুহুর্তে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আদিতমারী উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রহনা দিলেও ঘনকুয়াশার কারনে অর্ধপথ থেকে ফিরে আসেন। পরিবারের লোকজনের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে ৪০মিনিটের অধিক সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন। আগুন থেকে ঘরে আসবাবপত্র সড়াতে গিয়ে গৃহবধূ আরফিনার বাম হাত পুড়ে যায়। তাকে স্থানীয় পল্লী চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা দেয়া হচ্ছে। এ অগ্নিকান্ডে কৃষক আমিনুর রহমানের ৬টি ঘর, ১টি গরু, ৫টি ছাগল, ধান, চালসহ নগদ অর্থ পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ পরিবার। বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা করছেন স্থানীয়রা।

 

আদিতমারী উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার হাবিলদার আব্দুর রহমান বলেন, ঘন কুয়াশার কারনে সময়মত ঘটনাস্থলে গাড়ি পৌছতে পারেনি। এরই মধ্যে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেছেন বলে মোবাইলে নিশ্চিত করায় ঘটনাস্থলে যাওয়া হয়নি। তাই ক্ষয়ক্ষতির পরিমানও জানা যায়নি।

 

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগলসহ সবকিছু পুড়েছে বলে জেনেছি। ক্ষতিগ্রস্থ পরিবারকে দ্রুত টিন ও শীতবস্ত্রসহ আনুসঙ্গিক সহায়তা দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone