শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সোনালী আঁশ পাট নিয়ে স্বপ্ন বুনছেন চাষীরা ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলায় ৩জনের যাবজ্জীবন কারাদণ্ড বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব

লালমনিরহাটে হাতি দিয়ে চাঁদাবাজি!

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন হাট-বাজারে এমনকি ইউনিয়ন পর্যায়ে হাতি দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে।

 

আজ শনিবার (২৩ জানুয়ারি) দুপুর ১টায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বিভিন্ন বাজারে দোকানের সামনে গিয়ে হাতি শুঁড় উঁচিয়ে সালাম দিয়ে এবং গর্জন শুনিয়ে কিছু ক্ষেত্রে ভয় দেখিয়ে কৌশলে প্রতিটি দোকান থেকে ২০টাকা থেকে ৫০টাকা করে নিচ্ছে হাতির মাহুত।

 

বিভিন্ন ব্যস্ততম সড়কেও যাত্রীবাহী বাস বা ছোট যানবাহন থামিয়ে টাকা উঠানো হচ্ছে বলেও মৌখিক অভিযোগ উঠেছে। চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন লালমনিরহাটের পথচারী, যানবাহনের ড্রাইভার, মালিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণির মানুষ।

 

ব্যবসায়ীরা জানান, প্রতিদিন কয়েক হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন কৌশলী ওই মাহুত।

 

পথচারীরা জানান, হাতিকে ২০টাকার নিচে দিলে তা ছুড়ে ফেলে দেয়। ২০টাকা বা তার বেশি দিলে হাতি শুঁড় দিয়ে চেপে ধরে নিয়ে তার পিঠে বসে থাকা মাহুতের হাতে তুলে দেয়।

 

ভাটিবাড়ী বাজারের ব্যবসায়ীরা জানান, হাতি দোকানের সামনে এসে দাঁড়ালে ক্রেতারা ভয়ে দোকানে ঢুকে না বা ঢুকতে সাহস পায়না। তাই ওই বিড়ম্বনা এড়াতে দোকানিরা বাধ্য হয়ে টাকা দিয়ে হাতিকে দ্রুত বিদায় করে দেন।

 

যানবাহনের চালকরা জানান, সড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে টাকা আদায় করায় যাত্রীদের মূল্যবান সময় নষ্ট হয়।

 

হাতির মাহুত জানান, তার হাতির খাবারের জন্য বাধ্য হয়ে দোকানে দোকানে ঘুরে বা বিভিন্ন গাড়ি থামিয়ে টাকা তুলতে হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone