শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)র শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক সিজারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় সেই নিউ অতিথি ক্লিনিক এন্ড নার্সিং হোম সিলগালা ‎নিধন বন্ধ থাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েই চলছে ১৫ বিজিবি’র অভিযানে ৩০হাজার ৫০টাকার ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫৮হাজার ৮শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ২জন পুলিশ সদস্য নিহত

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ২জন পুলিশ সদস্য নিহত

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী ২জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

 

আজ সোমবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে হাতীবান্ধা উপজেলার খানের বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাতীবান্ধা থানার ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিএসবি) শাখার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল আলম ওরফে হাজী (৪৮)।

হাতীবন্ধা থানা পুলিশ জানায়, লালমনিরহাট বুড়িমারী জাতীয় মহাসড়ক হয়ে বড়খাতা থেকে হাতীবান্ধা থানার দিকে মোটর সাইকেলে ফিরছিলেন পুলিশ সদস্য আব্দুল মতিন ও মুজিবুল আলম। এ সময় খানের বাজারে পৌঁছালে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাককে অতিক্রম করতে গেলে ট্রাকটির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি ট্রাকের চাকার নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই ২জন পুলিশ সদস্য মারা যান। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও  হাতীবান্ধা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম সাংবাদিকদের বলেন, মরদেহ ২টি উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone