শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের এক ব্যতিক্রমি উদ্যোগ ‎‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক অনুষ্ঠিত শ্রী ফনী রাম বর্মনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপে বাকবিতন্ডা ও হট্টগোল বিশিষ্ট আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির মিঠুল-এঁর ইন্তেকাল বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক প্রতিযোগিতা

লালমনিরহাটে তামাক চাষিদের মানববন্ধন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: দেশীয় মালিকানাধীন সিগারেট কোম্পানির অস্তিত্ব রক্ষার দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে স্থানীয় তামাক চাষিরা।

 

আজ সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১১টা থেকে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকার ৩শতাধিক তামাক চাষি অংশ নেন।

 

এ সময় তামাক শিল্পে জড়িত চাষিরা বলেন, দেশে ব্যবসারত ২৬টি সিগারেট কোম্পানির মধ্যে ২৪টিই শতভাগ দেশীয় মালিকানাধীন। আর দেশে রয়েছে মাত্র ২টি বিদেশি মালিকানাধীন কোম্পানি। বর্তমানে সিগারেটের দাম ও কর হার নির্ধারণে দেশি ও বিদেশি কোম্পানিগুলোকে একই কাতারে আনা হয়েছে। এতে দেশীয় মালিকানাধীন কোম্পানিগুলোর সুরক্ষা দেওয়া হয়নি। ফলে অস্তিত্ব সংকটে পড়েছে দেশীয় মালিকানাধীন সিগারেট কোম্পানিগুলো।

 

মানববন্ধনে তামাক চাষীরা প্রধানমন্ত্রীর কাছে দেশীয় সিগারেট কোম্পানির অস্তিত্ব রক্ষার দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone