শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ
বাংলাদেশ কৃষকলীগ লালমনিরহাট জেলা শাখার বিশেষ বর্ধিত সভা-২০২১

বাংলাদেশ কৃষকলীগ লালমনিরহাট জেলা শাখার বিশেষ বর্ধিত সভা-২০২১

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় হাড়ীভাঙ্গা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ কৃষকলীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত সংগঠন- বাংলাদেশ কৃষকলীগ লালমনিরহাট জেলা শাখার বিশেষ বর্ধিত সভা-২০২১ অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষকলীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান কাজল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সিনিয়র সহসভাপতি সিরাজুল হক, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ লুৎফুল বারী আল ওসমানী। এ সময় বাংলাদেশ কৃষকলীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বাংলাদেশ কৃষকলীগ লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম মিয়া, সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক বাংলাদেশ কৃষকলীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ লুলু।

পরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone