শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লালমনিরহাটবাসী ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র চমক! নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত ফিরে দেখা: জাতীয় পরিষদ, প্রাদেশিক পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা নির্বাচিত! লালমনিরহাট-০২ আসনে পূর্ণাঙ্গ ভোট গণনার দাবিতে প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লিচু গাছে গাছে সোনালী মুকুল যাঁরা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন! উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ ‎ভোটের সময় সবাই বলেন লালমনিরহাটের শিবেরকুটি সরেয়ারতল ঘাটে ব্রিজ হবে, ভোট শেষে খবর থাকে না
লালমনিরহাটে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি : ভ্রুক্ষেপ নেই বিদ্যুৎ বিভাগের

লালমনিরহাটে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি : ভ্রুক্ষেপ নেই বিদ্যুৎ বিভাগের

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: বর্তমান সময়ে সড়কে অহরহ ঘটছে দুর্ঘটনা। সড়কে যেন মানুষের মৃত্যুর মিছিল থামছেই না। রাস্তায় বের হলেই শঙ্কায় থাকে সাধারণ মানুষ। অবহেলাসহ বিভিন্ন কারণে এভাবে সাধারণ মানুষের প্রাণ নিভে যাচ্ছে প্রতিনিয়তই। তারপরও সচেতন হচ্ছে না সরকারি প্রতিষ্ঠান, কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই নির্মাণ কাজ করছে। এসব বিষয়ে বিদ্যুৎ বিভাগকে জানানো হলেও নেয়া হয়নি কোনো উদ্যোগ।

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের নারকেল বাড়ির মাঠের উত্তর-পূর্ব কোনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র অধীনস্ত রাস্তা সংস্কার কাজ চলমান। এই রাস্তার খোয়ার কাজ শেষ করা হয়েছে। এই রাস্তার মাঝখানে একটি বৈদ্যুতিক খুঁটি রেখেই খোয়ার কাজ শেষ করা হয়েছে।

দেখা যায়, ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করছে ওই খুটির পাশ দিয়ে। অবস্থা এ রকম হয়েছে, যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

 

চালক, পথচারীরা বলছেন, রাস্তার মাঝে এভাবে খুঁটি রেখে খোয়ার কাজ শেষ করা ঠিক হয়নি। যেকোনো সময় এই খুঁটির সঙ্গে ধাক্কা লেখে দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও ঠিকাদারি প্রতিষ্ঠান যেন দুর্ঘটনা ঘটার জন্য খুঁটিটি রেখে দিল।

 

এলাকাবাসী বলেন, রোডের মাঝখানে পড়ছে সমস্যা হইতেই পারে। রাস্তার একপাশে নিতে হবে। এদিকে এ নিয়ে কোন ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone