শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
লালমনিরহাটে আলুর বাম্পার ফলনের সম্ভাবনা

লালমনিরহাটে আলুর বাম্পার ফলনের সম্ভাবনা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল ও লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় আলু চাষের জন্য উপযোগী ও উর্বর মাটি হওয়ায় এবার আলুর ফলন ভালো হয়েছে।

 

বীজ, সার ও কিটনাশক ঔষুধের পর্যাপ্ত সরবরাহসহ আবহাওয়া অনুকুলে থাকায় এবার এ জেলায় আলুর বাম্পার ফলন পেতে যাচ্ছে বলে জানান স্থানীয় কৃষকরা।

 

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের আলু চাষী জহুরুল ইসলাম ও নুর আলমসহ একাধিক কৃষক জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও সরকার কর্তৃক আলুর বীজ, সার ও ঔষুধসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ায় অন্যান্য ফসলের তুলনায় আলু চাষে কৃষকদের কাছে জনপ্রিয় ফসল হয়ে উঠেছে।

 

এ বছর আলুর খেতে রোগ বালাই কম ও আবহাওয়া অনুকুলে থাকলে লালমনিরহাট জেলায় আলুর বাম্পার ফলন হবে বলে কৃষকরা জানায়।

 

তবে আগাম জাতের আলু বর্তমানে ২০-২৫ টাকা দরে প্রতি কেজি আলুর দাম চলছে।

 

আজ বুধবার (৬ জানুয়ারি) লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, চলতি মৌসুমে এ জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ৪হাজার ৮শত হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে জেলায় আবাদ হয় ৫হাজার ৭শত ২৫হেক্টর জমিতে। তবে গত বছরের চেয়ে ১হাজার হেক্টর জমিতে অালু অাবাদ বেশি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone