শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ৬লক্ষ ৬৪হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ ‎দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা অনুষ্ঠিত শ্রী শ্রী রাধা গোবিন্দ দূর্গা মন্ডপ পরিদর্শন করেন ১৫ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক “ল” ইয়ার’স স্পোর্টিং ক্লাব-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে- প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ২জনকে গ্রেফতার ৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসবের ধুম লেগেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত একই দাগের জমিতে মসজিদ ও মন্দির দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কালীবাড়ী মন্দির পরিদর্শন
লালমনিরহাটে প্রতিপক্ষের হামলায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪জন গুরুত্বর আহত

লালমনিরহাটে প্রতিপক্ষের হামলায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪জন গুরুত্বর আহত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:

 

প্রতিপক্ষের হামলায় বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মমিন (২২), ছাত্রলীগ নেতা রঙ্গন (১৮), ছাত্রলীগ কর্মী রাজিব (২৫) ও ছাত্রলীগ কর্মী রাব্বী (২৪) গুরুত্বর আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১০টায় লালমনিরহাট জেলা শহরের রেলওয়ে পাওয়ার হাউজের সামনে ওভার ব্রীজে উঠার সময় পূর্ব হতে ওতপেতে থাকা প্রতিপক্ষরা হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র ও রডের আঘাতে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মমিনসহ ৪জন আহত হয়।

জানা গেছে, ২দিন ধরে লালমনিরহাট বাসষ্ট্যান্ড, ট্রাক ও নৈশ্যকোচের চেইন ও শ্রমিক  কল্যাণ ফান্ডের নামে চাঁদা উত্তোলন নিয়ে দুই দল শ্রমিককের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এই নিয়ে শহরেও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এই ঘটনার জের ধরে অতি উৎসাহি কেউ বা কোন পক্ষ কোন কিছুর বুঝে উঠার আগেই বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার নেতাকর্মীদের উপর হামলা চালায়। এদের মধ্যে গুরুত্বর ৩জনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রলীগ কর্মী রাব্বী (২৪) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। এই ঘটনার জের ধরে সাবেক ছাত্রলীগ নেতা আইভি নয়নের মোটরসাইকেল ভাংচুর করে বলে জানা গেছে।

বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর সাংবাদিকদের জানান, আজ বুধবার সন্ধ্যার পর বৈঠক উভয় পক্ষকে নিয়ে সিনিয়ার নেতারা বসবেন। সেখানে আপোষ মিমাংসা হতে পারে। অথবা মামলা করাসহ পরবর্তী কোন সিদ্ধান্ত স্থানীয় সিনিয়ার নেতাগণ নিতে পারে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ সাংবাদিকদের জানান, থানায় কোন পক্ষ এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone