শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পরিবারকে মামলা দিয়ে বাড়ি ছাড়া
লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ রেজাউল করিম স্বপনের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ রেজাউল করিম স্বপনের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ শনিবার (২ জানুয়ারি) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাট রেলওয়ে ড্রাইভার পাড়া রার্নিং রুমের মাঠে আসন্ন লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী জনাব মোঃ রেজাউল করিম স্বপন-এঁর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আসন্ন লালমনিরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সকল স্তরের নারীদেরকে সাথে নিয়ে লালমনিরহাট পৌর শহরের রেলওয়ে বাজার, গোশালা রোড, পুরান বাজার, সাপটানা বাজার, থানা রোড প্রদক্ষিণ করে একই স্থানে এসে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শেষ হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ রেজাউল করিম স্বপন, তাঁর সহধর্মীনী জাকিয়া সুলতানা রিমু, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণকারী নারীদের পক্ষে দুলালী, হেনা, লালমনিরহাট পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ। এ সময় লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান আওরাংগ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন শিপলু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল খালেক বাবু, লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলামসহ বিভিন্ন নেতা কর্মী ও লালমনিরহাট পৌরসভার বিভিন্ন স্তরের নারীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone