শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
লালমনিরহাটের অনুপ্রেরণীয় একজন প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন

লালমনিরহাটের অনুপ্রেরণীয় একজন প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ভাদাই গ্রামে ১৯৫৯ সালে জন্ম গ্রহণ করেন মোঃ দেলোয়ার হোসেন। পেশায় তিনি একজন প্রকৌশলী। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালনের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির চর্চা করে আসছেন। অতি সম্প্রতি চাকরি হতে অবসর নিয়ে পুরোপুরি সাহিত্য ও সংস্কৃতি চর্চার সাথে নিজেকে জড়িয়ে নিয়েছেন।

 

তাঁর লেখালেখি শুরু সেই ছাত্রজীবন থেকেই। তিনি সাংবাদিকতাও করেছেন এক সময়। ছড়াকার হিসেবে বেশ খ্যাতি কুড়িয়েছেন তিনি। দেশের বিভিন্ন পত্রিকায় তাঁর অনেক ছড়া ও নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। ‘ছড়ার রংধনু’ ও ‘পাতাবাহার’ নামক তাঁর রচিত দুটি পাঠক নন্দিত ছড়াগ্রন্থ প্রকাশিত হয়েছে।

 

বহুমুখী প্রতিভার অধিকারী এ ছড়াকার একজন সৌখিন যাদুশিল্পীও। ছবি আঁকাআঁকিতেও বেশ পটু তিনি। সঙ্গীতাঙ্গনেও রয়েছে তাঁর দৃপ্ত পদচারণা। রংপুরের ভাওয়াইয়া ও পল্লীগীতির অনুরক্ত এ বর্ণীল মানুষটি তাঁর সরল হৃদয়ে এদেশের মাটি আর সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসা লালন করেন। চলমান সমাজের জীবনঘনিষ্ঠ বাস্তবতা নান্দনিক শিল্পচেতনা আর শব্দশৈলীর ব্যঞ্জনায় বিমূর্ত হয়ে ওঠে তাঁর কলমের আঁচড়ে।

 

তিনি সভাপতি লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদ, আহবায়ক লালমনিরহাট জেলা আর্থ-সামাজিক উন্নয়ন মঞ্চসহ প্রায় ডজনখানেক সাহিত্য, সংস্কৃতি, সামাজিক ও মানবিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। নিরহংকারী এ মানুষটি সাধারণের মাঝে ‘রংপুরী ভাই’ হিসেবে সমধিক পরিচিতি রয়েছে তাঁর।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone