শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শহীদ আবুল কাশেম-এঁর ৫৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ২০কেজি গাঁজাসহ ১জন গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৬৫হাজার ২৪টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল এবং ইয়াবা ট্যাবলেট জব্দ সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪
ঈদের সকালে ১০মিনিটের ঝড়ে অর্ধশত ঘরবাড়ি লন্ডভন্ড

ঈদের সকালে ১০মিনিটের ঝড়ে অর্ধশত ঘরবাড়ি লন্ডভন্ড

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:

ঈদের সকালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ১০মিনিটের ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে অর্ধশত ঘরবাড়ি। এ সময় আহত হয়েছেন ৮জন। আজ সোমবার ২৫ মে সকাল ৭টার দিকে কারীগঞ্জ উপজলোর চলবলা ইউনিয়নের ১০টি গ্রামে কালবৈশাখী ঝড় আঘাত হানলে এই ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানান, সকাল ৭টার দিকে হঠাৎ করে আকাশে ঘন মেঘ দেখা দেয়। এর কিছুক্ষণ পরেই ঝড়ের আঘাতে সোনারহাট বান্দেরকুড়া ও শিয়ালখোওয়া এলাকায় মুহূর্তে অর্ধশত বাড়ি, গাছপালা, বিদ্যুৎতের খুঁটি ও সবজি বাগান লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ে উড়ে গেছে অনেকের ঘরের মূল্যবান জিনিসপত্র।
সরেজমিনে দেখা যায়, ঝড়ের আঘাতে অধিকাংশ ঝুপড়ি ঘর, টিনশেড ঘর, সেমিপাকা ভবন, দোকানপাট, বিদ্যুৎতের খুঁটি, গাছপালা ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ মানুষ এখন খোলা আকাশের নিচে রয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের বই খাতাসহ অনেক কিছুই নষ্ট হয়ে গেছে।
ঝড়ে ক্ষতিগ্রস্ত রুস্তম আলী সাংবাদিকদের বলেন, ঘুম থেকে উঠে ঈদের নামাজ পড়তে বের হবো, সেই মুহূর্তে শুরু হলো ঝড়। এতে আমার থাকার একটি ঘর ঝড়ে উড়ে গেছে। এখন নিরুপায় হয়ে খোলা আকাশের নিচে আছি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone