শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পরিবারকে মামলা দিয়ে বাড়ি ছাড়া
লালমনিরহাটে মায়েরতরী শিশুশিল্পী ও গুরুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমনিরহাটে মায়েরতরী শিশুশিল্পী ও গুরুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হেলাল হোসেন কবির: আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কাছারি পাড়া সুফলা সতিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ  থেকে  মায়েরতরী শিশুশিল্পী ও গুরুদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন মায়েরতরীর সভাপতি প্রদীপ কুমার রায়। প্রধান অতিথি ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, কিন্ডার হিল্পস ওয়ার্কের নির্বাহী পরিচালক জেমস্ আশীষ দাস। বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রংপুর বিভাগের সমন্বয়ক ডাঃ মফিজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য পিন্টু সাহা, দপ্তর সম্পাদক শিমন বাস্কে, লালমনিরহাট জেলা কমিটি সভাপতি এ্যাডঃ ময়েজুল ইসলাম ময়েজ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ফারহানা হাসান বিথী, ডাঃ মমতাজ বেগম, চলচ্চিত্র অভিনেত্রী দিলরুবা দোয়েল। সঞ্চালক সুজন কুমার বেদ। এ সময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম আহম্মেদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির লালমনিরহাট জেলা কমিটির প্রচার ও গণমাধ্যম বিষয় সম্পাদক হেলাল হোসেন কবিরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, ২শত ২০টি চাদর ও ২শত ২০টি কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone