শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩
সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের নবনির্বাচিত কমিটির অভিষেক ও গুণীজন সম্মাননা ২০২০

সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের নবনির্বাচিত কমিটির অভিষেক ও গুণীজন সম্মাননা ২০২০

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ সোমবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের আয়োজনে সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের নবনির্বাচিত কমিটির অভিষেক ও গুণীজন সম্মাননা ২০২০ অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের সভাপতি মজিবর রহমান। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক কবি ফেরদৌসী বেগম বিউটি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান। বক্তব্য রাখেন সাহিত্যে গুণীজন সম্মাননা প্রাপ্ত আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ মন্ডল প্রমুখ। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, গুণীজন সম্মাননা ২০২০ স্মারকপত্র গ্রন্থের প্রকাশনা সম্পাদক হেলাল হোসেন কবিরসহ সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের পৃষ্ঠপোষক মন্ডলী, উপদেষ্টা মন্ডলী, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম টিটু ও নাট্যকর্মী মোল্লা আজিজুল হক।

কবিতা আবৃত্তি করেন স্বপ্নীল সতেজ একান্ত ও তার দল, লাবীব আলম রুপ, পিকে বিক্রম, ফারুক আহমেদ সূর্য প্রমুখ। সংগীত পরিবেশন করেন সুমন, লিপি, রফিক, রাজু, রিপন, সুজন, রাজীব প্রমুখ। যন্ত্র সংগীতে শিকিল স্যাম, প্রদীপ রায়, মনির, নিপেন প্রমুখ। সংগীত আয়োজনে শামীম আহমেদ।

পরে গুণীজন সম্মাননা ২০২০ প্রাপ্ত হলেন- মরণোত্তর আবুল হোসেন, ইলিয়াস হোসেন, মোক্তার হোসেন ও জীবিত আলহাজ্ব মোঃ গোলাম রহমান, আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ মন্ডল, মোঃ মতিয়ার রহমান।

উল্লেখ্য যে, গুণীজন সম্মাননা ২০২০ স্মারকপত্র গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone