শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত র‍্যাবের অভিযানে ফেনসিডিল সমজাতীয় মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি, প্যান্ট পিছ ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী জব্দ কৃষ্ণচূড়া ফুলে ফুলে লাল হয়েছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে-‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন র‍্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাবের অভিযানে ১১বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার
হাতীবান্ধায় তুচ্ছ ঘটনায় মুক্তিযোদ্ধাকে বেধড়ক প্রহার

হাতীবান্ধায় তুচ্ছ ঘটনায় মুক্তিযোদ্ধাকে বেধড়ক প্রহার

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:

 

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সজনা গাছ তুলতে বাধা দেয়ার ঘটনায় আব্দুর রহমান (৬৮) নামে এক বীর মুক্তিযোদ্ধা কমান্ডারকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত বীর মুক্তিযোদ্ধা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

 

এ ঘটনায় গতকাল মঙ্গলবার ২ জুন সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা বাদী হয়ে ৩জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে মঙ্গলবার সকালে হাতীবান্ধা উপজেলার পূর্বসারডুবি গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্তরা হলেন, হাতীবন্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দফছির উদ্দিনের ছেলে মইনুল ইসলাম মুন্না (২৪), আব্বাস আলীর ছেলে ও মুন্নার বাবা দফছির উদ্দিন (৫০) এবং দফছির উদ্দিনের স্ত্রী মমতাজ বেগম (৪৫)। আহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান হাতীবান্ধা উপজেলার পূর্ব সারডুবি গ্রামের মৃত আনছার উদ্দিনের ছেলে। এছাড়া তিনি বড়খাতা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ, ইউনিটের কমান্ডার।

 

হাতীবান্ধা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধার বাড়ির সামনের যাতায়াতের কাঁচা রাস্তার পাশে কয়েকটি সজনা গাছ রোপণ করে। অভিযুক্তরা মঙ্গলবার সকালে সজনার গাছগুলো তুলে ফেলতে গেলে বাধা দেয় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার। এতে তারা ক্ষিপ্ত হয়ে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা চালায়। এ সময় বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরে বীর মুক্তিযোদ্ধাকে প্রতিবেশী ও স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করায়। এ বিষয়ে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক সাংবাদিকদের জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone