শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে
লালমনিরহাটে ভালোবাসার ব্রীজে দুর্ভোগের যেন শেষ নেই

লালমনিরহাটে ভালোবাসার ব্রীজে দুর্ভোগের যেন শেষ নেই

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে ক্ষতিগ্রস্ত ভালোবাসার ব্রীজ এখনও মেরামত না হওয়ায় দুর্ভোগ কমেনি সাধারণ মানুষের।

জানা যায়, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের খাটামারী এলাকায় রত্নাই নদীর উপর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)র নির্মিত ৬টি স্প্যান বিশিষ্ট দীর্ঘতম ভালোবাসার ব্রীজটির ৩টি স্প্যান ভেঙে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। দেখার কেউ নেই!

 

আরও জানা যায়, উক্ত ব্রীজটি ব্যবহার করে অত্র এলাকাসহ আশে পাশের আরও বেশ কয়েকটি গ্রামের ১০হাজার থেকে ১৫হাজার মানুষ যাতায়াত  করে আসছে। বর্তমানে ব্রীজটির উপর দিয়ে ভারী যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বর্তমানে রত্নাই নদীর উপর ভালোবাসার ব্রীজের দিয়ে ভ্যান গাড়ী চলাচল করলে কম্পনের সৃষ্টি হয়। এর ফলে স্থানীয়রা পণ্য বা মালবাহী গাড়ি উক্ত ঝুঁকিপূর্ণ ব্রীজের উপর দিয়ে সহজেই পারাপার করছেন না। এ কারণে সাধারণ মানুষের পণ্য পরিবহণে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)র রত্নাই নদীর উপর ভালোবাসার ক্ষতিগ্রস্ত ব্রীজটি দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone