শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
লালমনিরহাটে ফসলি জমির উপর অবৈধ ইটভাটার ১লক্ষ টাকা জরিমানা

লালমনিরহাটে ফসলি জমির উপর অবৈধ ইটভাটার ১লক্ষ টাকা জরিমানা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ফসলি জমিতে গড়ে ওঠা অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়ে ১লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের বিষার দোলায় সান টু ইটভাটা বন্ধ করে জরিমানা আদায় করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন।

 

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের বিষার দোলায় ফসলি জমির উপর অনুমোদনহীন সান টু নামে ১টি ইটভাটা গড়ে তোলেন এন্তাজ আলী। অবৈধ এ ইটভাটা বন্ধ করতে স্থানীয় কৃষকরা লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফরের নির্দেশে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন পুলিশ নিয়ে সেই ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় ইটভাটা মালিক বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভাটা মালিকের ১লক্ষ টাকা জরিমানা আদায় করে বৈধ কাগজপত্র প্রদর্শন না করা পর্যন্ত ইটভাটা বন্ধ রাখার নির্দেশ দেন।

 

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone