শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদী ও সম্ভাবনার লালমনিরহাট ‎সংসদীয় আসন ১৭, লালমনিরহাট-০২ এ আলোচনার কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী ‎লালমনিরহাটে দাঁড়িপাল্লার প্রার্থী এ্যাড. আবু তাহেরের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত ‎মেয়াদ উত্তীর্ণ হলেও তিস্তা রেলওয়ে সেতু ঝুঁকিপূর্ণ নয়-রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন গ্রাম বাংলায় কৃষকরা ক্ষেতের ফসল রক্ষায় কাকতাড়ুয়া মরহুমা হাবিবা খাতুন এঁর ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত যুবদলের উদ্যোগে সাঁকো নির্মাণ; ১৪হাজার মানুষের দুর্ভোগ লাঘব শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে মধু সুদন রায়ের প্রচারণা শুরু কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলায় র‌্যাবের যৌথ অভিযানে ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতার
লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত : ৭২ঘণ্টা পর মরদেহ ফেরত দিল ভারতীয় পুলিশ

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত : ৭২ঘণ্টা পর মরদেহ ফেরত দিল ভারতীয় পুলিশ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী জাহিদুল ইসলামের (২২) মরদেহ ফেরত দিয়েছে দেশটির পুলিশ। গতকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঘটনার ৭২ঘণ্টা পর পাটগ্রাম থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে ভারতীয় মেখলিগঞ্জ থানা পুলিশ।

নিহত জাহিদুল ইসলাম লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর এলাকার দুলাল হোসেনের পুত্র। গত বুধবার (১৬ ডিসেম্বর) ভোরে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তের ৮৫২নম্বর মেইন পিলার এলাকায় বিএসএফের গুলিতে নিহত হন জাহিদুল ইসলাম। এরপর বিএসএফ ও মেখলিগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ নিয়ে যায়। এ ঘটনায় বিজিবি-বিএসএফ দফায় দফায় পতাকা বৈঠক করে।

 

গতকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর সীমান্তের ৮৫৩নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডারসহ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ওসি মৃত্যুঞ্জয় রায় নিহত জাহিদুল ইসলামের মরদেহ ফেরত দেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্তের কাছে।

 

এর আগে গত বুধবার (১৬ ডিসেম্বর) ভোরে ওই সীমান্তের ৮৫২নম্বর মেইন পিলার এলাকা দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশী গরু পারাপারকারী একটি দল গরু আনতে গেলে ভারতীয় কোচবিহার-১৪০ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর বিএসএফ ক্যাম্পের একটি টহল দলের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় জাহিদুল ইসলাম। এ সময় গুলিতে ভারতীয় ও বাংলাদেশী আরও ১জন করে ২জন গরু পারাপারকারী সদস্য আহত হন।

 

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার আজহারুল ইসলাম ভারতীয় বিএসএফের গুলিতে নিহত জাহিদুল ইসলামের মরদেহ ফেরত দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদপত্র দেয়া হয়েছে বলেও সাংবাদিকদের জানান তিনি।

 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত সাংবাদিকদের বলেন, দুপুরে ভারতীয় বিএসএফ ও বিজিবি সদস্যদের উপস্থিতিতে ভারতে ময়নাতদন্ত শেষে জাহিদুল ইসলামের মরদেহ মেখলিগঞ্জ থানার ওসি মৃত্যুঞ্জয় রায়ের কাছ থেকে আমি বুঝে নিয়ে তার বাবা দুলাল হোসেনের কাছে হস্তান্তর করেছি। বিএসএফের গুলিতেই জাহিদুলের মৃত্যুর বিষয়টি ভারতীয় ময়না তদন্তের প্রতিবেদনে উঠে এসেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone