শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
লালমনিরহাটে একই পরিবারে ৩জন প্রতিবন্ধী : বিপাকে বৃদ্ধ আজিম উদ্দিন

লালমনিরহাটে একই পরিবারে ৩জন প্রতিবন্ধী : বিপাকে বৃদ্ধ আজিম উদ্দিন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় একই পরিবারে ৩জন বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী সদস্য নিয়ে চরম বিপাকে পড়েছেন দরিদ্র, অসহায় বৃদ্ধ আজিম উদ্দিন।

 

কিন্তু নেই চিকিৎসার অর্থ। আর সেটা থাকারও কথা নয়। দরিদ্র, অসহায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম চল্লিশোর্ধ্ব ব্যক্তিটি রিক্সা চালিয়ে ৮জনের পরিবার চালিয়ে ৩জনের চিকিৎসা করার কথা কল্পনাও করতে পারেন না।

 

হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সাড়ডুবি এলাকার ৯নং ওয়ার্ডের প্রবীণ বাসিন্দা আজিম উদ্দিন (৭৫)।কিছুদিন আগেও দিনমজুরের কাজ করে সংসারের হাল ধরে রাখলেও বয়সের ভাড়ে কর্মক্ষমতা হারান। তাই কেউ আর কাজেও নেয়না। এজন্য ৮জনের পরিবারের হাল ধরতে হয় বৃদ্ধ আজিম উদ্দিন এর বড় ছেলে আবদুর রাজ্জাক মিন্টু (৪০)। মিন্টু ঢাকায় ভাড়ায় রিক্সা চালিয়ে সংসার চালায়।

 

দীর্ঘদিন থেকে মাথার সমস্যায় ভুগছে বৃদ্ধ আজিম উদ্দিন এর ছোট ছেলে আশরাফুল আলম (৩৩) অপরদিকে বড় ছেলে মিন্টুর ২টি ছেলে সাইফুর রহমান (১৩) জন্ম থেকে সব সময় চিৎকার করে, ঘাড় নাড়ে, মাটিতে গড়াগড়ি করে আর কিছুই খেতে চায় না এবং এক ছেলে রহমত (৫) চোখের সমস্যায় এক দিকে তাকিয়ে থাকে।

 

১বছর আগে লালমনিরহাট-০১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য মোতাহার হোসেনের দেয়া ৩০হাজার টাকা দিয়ে ৩শতক জমির উপর ১টি চালা ঘর নির্মাণ করে পরিবারের ৮সদস্য নিয়ে দিনাতিপাত করছে বৃদ্ধ আজিম উদ্দিন। কিন্তু সেই ঘরের অবস্থাও এখন জীর্ণশীর্ণ।

 

আজিম উদ্দিন জানান, এখন সংসার চালানো ও অসুস্থদের চিকিৎসা করার মতো সামর্থ্য নেই তার।

 

এক প্রশ্নের উত্তরে কান্নায় ভেঙ্গে পড়েন বৃদ্ধ আজিম উদ্দিন। কাঁদতে কাঁদতে বলেন, আমাদের বেঁচে থেকে কোন লাভ নেই। এতো কষ্টের চাইতে মরে যাওয়াই অনেক ভালো।অসুস্থ ৩জনের চিকিৎসা করা তো দূরের কথা, ডাক্তারকে ভিজিট দিব সে টাকাই তো আমার নেই।বড় ছেলে মিন্টু অন্যের রিক্সা ভাড়ায় চালিয়ে সামান্য যে টাকা আয় করে তা দিয়ে সংসারই চলে না।পড়নের কাপড় নেই।এরপরে আমি তাদের চিকিৎসা করব কিভাবে।

 

আজিম উদ্দিন নিজের জন্য কিছু ভাবেন না। তার যত ভাবনা সব বাকি সদস্য ও অসুস্থ তিনজনকে নিয়ে। তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিত্তবানদের প্রতি অনুরোধ জানান তার পরিবারের পাশে দাড়ানোর জন্য। মৃত্যুর আগে তিনি তার পরিবারের সদস্যদের মুখে হাসি দেখতে চান এটাই তার শেষ ইচ্ছা।

 

এ বিষয়ে বড়খাতা ইউনিয়ন পরিষদ সদস্য মাসুম আলী জানান, ওই পরিবারটিকে ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করা হচ্ছে। কিন্তু পারিবারের ৩জন সদস্যের চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও বিত্তবানরা যদি সহযোগিতা করেন তাহলে হয়তো অসহায় পরিবারটির অসুস্থ সদস্যদের চিকিৎসা হবে।

সহযোগিতার জন্য যোগাযোগ- ০১৭৮৮-১৩৩৬২৩ (আজিম উদ্দিন)।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone