শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
লালমনিরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবমাননার প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবমাননার প্রতিবাদে মানববন্ধন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টা ৩০মিনিট হতে দুপুর ১২টা ৩০মিনিট পর্যন্ত লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবন রোডে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবমাননার প্রতিবাদে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এর আহবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

বক্তব্য রাখেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সিরাজুল হক প্রমুখ। এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোকছেদুর রহমান, আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, আলহাজ্ব সেকেন্দার আলী, আলহাজ্ব শাহ আলম শেখ, মোড়ল হুমায়ুন কবীর, সাখাওয়াত হোসেন, আব্দুল আহাদ লুলু, এনামুল হক, রেজাউল করিম স্বপন, আব্দুল খালেক বাবুসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সিরাজুল হক বলেন, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এর আহবানে আজকের মানববন্ধনে দাড়িয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যে যারা আঘাত হেনেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে হবে।

 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী শেখ হাসিনা আমাদের স্বপ্নের পদ্মাসেতুর কাজ ইতিমধ্যে শতভাগ সম্পূর্ন করেছেন, দেশ আমাদের এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone